০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

শেরপুর নিউজ ডেস্ক: চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

তাকে এ বদলি করে রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‍হিসেবে নিয়োগ পান মোখলেস উর রহমান। তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

এরপর তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। পরে এ বিষয়টি তদন্তে তিন উপদেষ্টার নেতৃত্বে কমিটিও হয়। কিন্তু তদন্তে কি পাওয়া গেছে- সে বিষয়ে আর কিছু জানা যায়নি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তি ছিলেন দুদকের সাবেক সচিব মোখলেস উর রহমান।‌ গত ১৭ মার্চ এ বিষয়টি নিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

Update Time : ০৪:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫