০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বগুড়ায় ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী মাদক ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামানিক পাড়ার আর্জিনা বেগম (৩৫) ও সদরের ফাঁপড় মধ্যপাড়ার রিমা খাতুন (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নামাজগড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মুনসুরের বাড়িতে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি সজিব, আর্জিনা ও রিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি করুক বা না করুক আমরা জয়ী: ট্রাম্প

বগুড়ায় ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৭:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫