০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। আশা করছি ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। নিজের মত প্রকাশ করবেন।’

তিনি বলেন, ‘জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত রয়েছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেটা দৃশ্যমান।’

প্রেস সচিব বলেন, ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ইউক্যালিপ্টাস গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

Update Time : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫