০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ডাকসু নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলছে। ভোটের সময় শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছেন ভোটাররা।

নির্বাচনের আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর।

এসময় ফাঁকা ব্যালট বাক্স এনে গণমাধ্যম ও পোলিং এজেন্টকে দেখান কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা। দেরি করা সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। এটি কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র। এখানে ভোটার ৪ হাজার ৪৪৩ জন।

এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের ভিপি বা সহসভাপতি পদে দাঁড়ানো প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখতে দেখা গেছে।

উল্লেখ্য, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

এবার ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮তম ভোট।

এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

ডাকসু নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

Update Time : ১২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫