০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে ৯১৪ শহীদের তালিকা প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানে ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বাংলাদেশ।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ।

ফানতাসির মাহমুদ জানান, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকারের নির্লিপ্ত ভূমিকা গণহত্যার বিচার না হওয়ার ভয়াবহ নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন, দাবি করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।

পাশাপাশি বিজিবিপ্রধানের পদত্যাগের দাবিও জানান।
ফানতাসির মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি ভয়ংকর উদাহরণ তৈরি করেছে। সেটা হচ্ছে, বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এ দেশে হাজার হাজার মানুষ মেরে যে কেউ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে।

অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি গণহত্যা চালাতে চায়, সে পারবে।’
সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা এবং হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানে ৯১৪ শহীদের তালিকা প্রকাশ

Update Time : ০৭:০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫