০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাজশাহীতে বিনোদনপুর গেটে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ইফতেখার ইসলাম ফামিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তার মৃত্যু হয়। ইফতেখার ইসলাম ফামিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা হাসপাতালে আসি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহমিন তার বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে দাঁড়ালে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ফাহমিনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

রাজশাহীতে বিনোদনপুর গেটে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যু

Update Time : ০১:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫