০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

শেরপুর নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষ হয়। দুই যুবকের পক্ষে নিজ নিজ গ্রাম অবস্থান নিলে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সরাইল হাসপাতাল মোড় এলাকায় সমবেত হতে থাকেন। এ সময় উচালিয়াপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের এক যুবকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই যুবকের পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ সময় মোশাররফ নামে এলজন ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়। পরে এ নিয়ে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের বেশিরভাগ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার মূল কারণ উদাঘটনসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

Update Time : ০৭:২১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫