০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

অধ্যাপক ড. মুজিবর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোনোমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবে না। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

Update Time : ০৫:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫