০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা?

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে অভিমান থেকে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তাড়াশ পৌর উত্তর ওবদাবাদ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মজনু পারভেজ ওই এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

স্থানীয়রা জানান, মজনু পারভেজ ২৫ বছর আগে পার্শ্ববর্তী বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে অভাবের কারণে সংসারে প্রায় সময়ই কলহ হতো। তিন মাস আগে রোকসানা খাতুন ছেলে-মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। এরপর সাত দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্সের চিঠি পাঠান। চিঠি পাওয়ার পর থেকেই মজনু হতাশ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, সেই হতাশা থেকেই হয়তো তিনি আত্ম হত্যা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা?

Update Time : ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫