১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কাজীপুরে দুই গুদাম থেকে ১২ টন সরকারি চাল উদ্ধার

শেরপুর নিউজ ডেস্কঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দুটি গুদাম অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ টন চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘাই এলাকার দুটি গুদামে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত গুদাম দুটি সিলগালা করে দিয়েছেন। তবে গুদামের মালিকেরা পলাতক রয়েছেন।

সূত্রে জানা গেছে, মেঘাই খাদ্যগুদামের পশ্চিম পাশে রাস্তাসংলগ্ন সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে মেঘাই গ্রামের সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার চাল উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) নিয়ামত আলী খান হিমেল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দুটি গুদামে মজুত রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানের সময় কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজীপুরে দুই গুদাম থেকে ১২ টন সরকারি চাল উদ্ধার

Update Time : ০৭:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫