০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

শেরপুর নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ।

ওয়ালীউল্লাহ বলেন, বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। এরপরও দাবি মানা না হলে বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। আজ আমরা পুলিশের কাছে মার খেয়েছি। আমাদের ৫০ জনের অধিক প্রকৌশলী শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা স্পষ্টভাবে আজ উপদেষ্টাদের কাছে এটা উত্থাপন করেছি।

ওয়ালীউল্লাহ বলেন, কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা তিন দফা দাবি রেখেছিলাম। এখন পর্যন্ত কোনোটাই পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

Update Time : ০৪:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫