০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে ছাব্বির হোসেনকে হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পরে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াজ আলী, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ, ইদ্রিস আলী ও সেলিম রেজা। তাদের সবার বাড়ি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকাণ্ডে জড়িত সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. ওসমান গণীর সঙ্গে আসামিদের আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে ছাব্বির হোসেন গুরুতর জখম হন এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় বাদীর ভাই মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন । দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৭:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫