০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যমুনা সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ির সংঘর্ষে দেড় ঘণ্টা যানজট

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ দেড় ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।

রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ি একটি আরেকটির পেছনে ধাক্কা দিলে, এই যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছিলেন দুইজন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। ফলে উত্তরবঙ্গমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সড়ক স্বাভাবিক হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

যমুনা সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ির সংঘর্ষে দেড় ঘণ্টা যানজট

Update Time : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫