০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার বাসিন্দা চায়না খাতুনের (৬৩) পর তার ছোট ছেলে সাইফুল ইসলামের (৪০) মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করেন তিনি।
খবর পেয়ে ছুটে আসেন তার ছোট ছেলে সাইফুল ইসলাম। হাসপাতালে এসে মায়ের মৃত্যুর খবর শুনেই তিনি স্ট্রোক করেন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দিলেও বাঁচানো যায়নি তাকে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা বলেন, ‘চায়না খাতুন মাথায় আঘাত পেয়েছিলেন। চিকিৎসা চলাকালেই তিনি মারা যান। পরে তার ছেলে সাইফুল মায়ের মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মাত্র ১০ মিনিটের ব্যবধানে এ দুই মৃত্যুর ঘটনা ঘটে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

Update Time : ০৭:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫