০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

দেশে এখন বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘দেশে এখন বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবাই যাঁর যাঁর মতো করে প্রকাশ করতে পারেন।’

শনিবার (২৩ আগস্ট) উপদেষ্টা রাজধানীর গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে। আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচনকালীন আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে।’

সীমান্তের নিরাপত্তার প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু অনেক সচেতন। বিশেষ করে সীমান্ত এলাকার জনগণ আরও বেশি সচেতন।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৭:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫