শেরপুর নিউজ ডেস্ক: কক্সবাজারে গিয়ে শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ১০টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব বলেন, ‘সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট পাঁচ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট মঙ্গলবার তাঁর কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এর মধ্যে এখানে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বড় ধরনের কোনো সমস্যা হয়নি।’
চিকিৎসকের বরাত দিয়ে ইমরান হোসাইন জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। তাঁর অসুস্থতা তেমন জটিল না। তবে বিপদ এড়াতে উপদেষ্টার পরামর্শে সফরসূচি সংক্ষিপ্ত করে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’
জানা গেছে, রোববার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন-সংক্রান্ত কর্মশালা, সোমবার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের কথা ছিল উপদেষ্টা ফারুকীর।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















