শেরপুর নিউজ ডেস্ক:
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী। এবারও ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে দিনটি।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়।
১৫ আগস্ট উপলক্ষে বিবৃতি দিয়েছে জাসদের দুই অংশ। গতকাল বাংলাদেশ জাসদের বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী হাসিনা সরকারের অপরাধের কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না। সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ বিবৃতি দিয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা।
গত ১২ মে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তার আগে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। ফলে ১৫ আগস্ট ঘিরে দলটি কোনো কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেন তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। প্রবাসে থাকায় জীবন রক্ষা পায় শেখ হাসিনা ও শেখ রেহানার। সুত্র দৈনিক সমকাল




Users Today : 80
Users Yesterday : 133
Users Last 7 days : 902
Users Last 30 days : 4955
Users This Month : 342
Users This Year : 13829
Total Users : 535149
Views Today : 141
Views Yesterday : 191
Views Last 7 days : 1448
Views Last 30 days : 7567
Views This Month : 532
Views This Year : 22415
Total views : 812530
Who's Online : 1