০১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

১৫ আগস্ট শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

শেরপুর নিউজ ডেস্ক :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ।

রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব দেয়ার বিধান বিলুপ্ত করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসাথে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯-এ-আইটেমে ছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা—

উপরোক্ত রুলস-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর ‘CABINET DIVISION’ শিরোনামাধীন Item No. 9A ও তদ্বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।

পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এ দিন সরকারি ছুটি ছিল। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারাদেশে পালিত হতো।

গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।সুত্র নয়া দিগন্ত

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

১৫ আগস্ট শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

Update Time : ০৭:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫