০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করব কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো।

তবে তপশিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

আসিফ আরও বলেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম; এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে, তাদের কারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করব কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

Update Time : ০৫:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫