০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

শেরপুর নিউজ ডেস্ক :

রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি রয়েছে পদ্মার নদীর পানি। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ও ঝুঁকি এড়াতে নগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরবর্তী দুই দিন, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পানি আরো বাড়তে পারে। জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে।

প্রতিদনি গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে। পাউবো জানায়, গত ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে।

৭ জুলাই ২৪ ঘণ্টায় পানি বেড়েছিল ২৪ সেন্টিমিটার। তারপর থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। ৭ তারিখ পানি বেড়ে প্রবাহিত হয় ১৬ দশমিক ৮০ সেন্টিমিটারে। ৮ তারিখ প্রবাহিত হয় ১৬ দশমিক ৯৩ সেন্টিমিটারে। ৯ তারিখ ১৭ দশমিক ০২ সেন্টিমিটারে প্রবাহিত হয়।

১০ তারিখ প্রবাহিত হয় ১৭ দশমিক ২২ সেন্টিমিটারে। সর্বশেষ মঙ্গলবার ১৭ দশমিক ৪৪ মিটার দিয়ে প্রবাহিত হয়।

সরেজমিনে দেখা যায়, নগরীর তালাইমারী, বাজে কাজলা ও পঞ্চবটি এলাকার বেশ কয়েকটি বাসায় পানি ঢুকে গেছে। জিনিসপত্র সরিয়ে নিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার চেষ্টা করছিলেন তারা। এছাড়া অনেকে মাছ ধরার জন্য নদীর তীরে জাল ও বড়শিসহ বিভিন্ন জিনিস নিয়ে অবস্থান করেন।

পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী পয়েন্টে প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে। এতে চরসহ পদ্মার তীরবর্তী এলাকায় পানি উঠেছে। দুইদিন পানি আরো বাড়তে পারে। অবশ্য বন্যার আশঙ্কা নেই। এছাড়া আমাদের তরফ থেকে বাড়তি প্রস্তুতি রাখা হয়েছে। বাঁধ এলাকায় কিছু হলে আমাদের কার্যক্রম চলবে।

পাউবো রাজশাহী পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, পানি বাড়ছে, আরো কয়েকদিন এভাবে বাড়বে। তবে রাজশাহী নগরীর টি-গ্রোয়েনের নিরাপত্তায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেখানে প্রবেশাধিকারও নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়দের সেখান থেছে সরে যেতে বলা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে এবার বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

Update Time : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫