০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে পড়েছি। আগে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটতে থাকলে লোকজন তা প্রতিহত করত, যাতে ঘটনা না ঘটে।

কিন্তু এখন সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে।’
উপদেষ্টা আরো বলেন, ‘জনসমক্ষে একটি ঘটনা ঘটছে, কিন্তু কেউ তা প্রতিহত করছে না। গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজে এ ধরনের ঘটনা কেউ কল্পনাও করতে পারে না।

উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটা আশা করেছিলাম, হয়তো তত ভালো হয়নি, কিন্তু একটি স্ট্যান্ডার্ডে পৌঁছেছি। আমাদের আরো কিছু সময় আছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আমরা আশা করছি, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

তিনি জানান, ‘গাজীপুরের ঘটনায় জড়িত বেশির ভাগকে আইনের আওতায় এনেছি। কিন্তু যেই জীবন চলে গেছে, সেই ক্ষতি পূরণের উপায় নেই। আসামিদের বিচারের আওতায় আনার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও ফুটেজে ঘটনার স্পষ্টতা তুলে ধরে চার্জশিট কত দ্রুত দাখিল করা যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘চার্জশিট দ্রুত দেওয়া হবে। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করাও বাকি রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৭:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫