০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লী চিকিৎসক আজাদ রহমান জানান, কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই রোগীর সংখ্যা বাড়ছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমিনা বেগম বলেন, আমার দুই দিন ধরে জ্বর ও ঠান্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা: আকরামুজ্জামান বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। আবহাওয়াজনিত কারণে এখন সর্দি-কাশি-জ্বর হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ

Update Time : ০৬:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫