০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছে এক শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায়, শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ বেলা দেড়টার দিকে ‘আকাশ বিকাশ’ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং একটি শিশু নিখোঁজ আছে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ঘটনাস্থলে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আহত ব্যক্তিদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিখোঁজ শিশুটির খোঁজ চলছে। সেই সঙ্গে পুকুর থেকে বাসটিও উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০

Update Time : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫