০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় দেন।

দণ্ডিত স্বপন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আক্তার হোসেন শেখের ছেলে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর ছোট ভাই রোকন শেখের মারামারি হয়। একপর্যায়ে স্বপন ধারালো ছুরি দিয়ে রোকনের বুকের ডান পাশে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় রোকনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রোকনের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে স্বপন শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৭:৩৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫