১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগের বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এর আগে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়ায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, হামলা ও সহিংসতাও চালানো হয়।

এদিকে সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউয়ের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়। পরে শুক্রবার সন্ধ্যা থেকে আবার শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৮:১৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫