০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

শেরপুর নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় তারা খুলনা সার্কিট হাউজে পৌঁছান। বর্তমানে এনসিপি নেতারা সেখানেই অবস্থান করছেন।

রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন এনসিপির নেতারা। বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।

দলীয় সূত্র জানায়, বর্তমানে খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, দলের শীর্ষ নেতারা সার্কিট হাউজে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টায় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

Update Time : ০৮:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫