০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে সেলুনকর্মী শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে শান্ত (২০) নামের এক সেলুনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সোমবার (১৪ জুলাই) সকালে ঈশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার রাতে শান্ত নিজের ঘরে ঘুমাতে যান। সকালে সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) মো. শিমুল প্রামাণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সেলুনকর্মী শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫