১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

শেরপুর নিউজ ডেস্ক: গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের দেশে এসেছে ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

আর ২০২৩-২৪ অর্থবছরজুড়ে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ বা ২৩.৯১ বিলিয়ন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।

এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

Update Time : ০৫:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫