০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

দেশের অর্থনীতির গতি ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির গতি ফেরাতে দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায় সে লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে।

সোমবার বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণে বিএনপি বেসরকারি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।

স্বাক্ষাতকালে আসন্ন এফবিসিসিআই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে শওকত আজিজ রাসেল বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার উত্তরণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে ব্যবসায়ীরা বিএনপিকে যথাসম্ভব সহায়তা করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতির গতি ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: মির্জা ফখরুল

Update Time : ০৭:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫