ধুনট (বগুড়া) সংবাদদাতা: ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শহড়াবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (১৫) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে সিয়াম (১৮) ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে সিয়াম বিভিন্নভাবে উত্যক্ত করে।
এ অবস্থায় ২০২৪ সালের ৪ নভেম্বর দুপুর ১টায় স্কুলছাত্রী বাড়িতে ফেরার জন্য বিদ্যালয় থেকে বের হয়। এ সময় বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছুলে সিএনজি চালিত অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে সিয়াম ও তার লোকজন। অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রেখে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সিয়াম।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ১২ নভেম্বর বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় সিয়ামসসহ ৫ জনকে আসামি করা হয়। আদালত মামলটি শুনানিশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ডভুক্ত করে একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।


Users Today : 90
Users Yesterday : 160
Users Last 7 days : 1500
Users Last 30 days : 7293
Users This Month : 3050
Users This Year : 11924
Total Users : 533244
Views Today : 152
Views Yesterday : 247
Views Last 7 days : 2204
Views Last 30 days : 11689
Views This Month : 4560
Views This Year : 19408
Total views : 809523
Who's Online : 1