১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ডাকাতদলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) ডাকাত দলের ট্রাকচাপায় গুরুতর আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

রোববার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম বগুড়ার শেরপুর শহরের টাউনকলোনী এলাকার বাসিন্দা এবং সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যমুনা সেতু পশ্চিম থানায় বদলি হয়েছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে সয়দাবাদ গোলচত্বর এলাকায় ডিউটি পালনকালে একটি গরুবোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক হয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটি আবার ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে কনস্টেবল রফিকুল ট্রাকটি থামাতে এগিয়ে যান। কিন্তু ট্রাকটি সিগন্যাল না মেনে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ডাকাতদলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

Update Time : ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫