০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর পৌরশহরের রামচন্দ্রপুরপাড়ায় ভাড়া বাসা থেকে মাহমুদা খাতুন (৩৫) নামের এক মাদ্রাস শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়ার আব্দুস সালামের ভাড়া দেয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদা খাতুন (৩৫) শেরপুর উপজেলার বেটখৈর গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে এবং নাটোর জেলার সিংড়া থানার ইছলবাড়ীয়া গ্রামের সোহেল রানার স্ত্রী। সোহেল রানা শেরপুরে একটি মাদ্রাসার লাইব্রেরিয়ান হিসাবে কর্মরত আর মাহমুদা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। মাহমুদা খাতুন দুই সন্তানের জননী।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, রাতে খাবারের পর পরিবারের সবাই ঘুমাতে যায়। শনিবার ফজরের নামাজের পর মাহমুদার স্বামী সোহেল রানা তাকে রান্নাঘরের বারান্দার গ্রীলের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা রিপোর্ট পাবার পর জানা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৬:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫