শেরপুর নিউজ ডেস্ক:
তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান। দারুণ রিফ্রেশিং এই পানীয় তৈরি করা হয় দই দিয়ে। এই গরমের স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী শরবতটি। ইফতার আয়োজনে রাখতে পারেন এই পানীয়। রেসিপি জেনে নিন।
ব্লেন্ডারে দেড় কাপ টক দই দিন। আরও দিন দেড় কাপ ঠান্ডা পানি ও আধা চা চামচ লবণ দিয়ে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল ক্লাসিক আয়রান শরবত। পরিবেশনের সময় পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন।
আরও একটি উপায়ে বানিয়ে ফেলা যায় এই শরবত। এজন্য একটি গ্লাসে চার ভাগের একভাগ পরিমাণ দুধ নিয়ে নিন। বাকি অংশে দিয়ে দিন ব্লেন্ড করে রাখা ক্লাসিক আয়রান।
রেস্টুরেন্ট স্টাইলে আয়রান বানাতে চাইলে ব্লেন্ডারে দেড় কাপ টক দই, এক কাপ পানি, ১ টেবিল চামচ চিনি, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ লেবুর রস, আধা কাপ সোডা ওয়াটার ও স্বাদ মতো লবণ ও কয়েকটি পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আয়রান শরবত।




Users Today : 1
Users Yesterday : 133
Users Last 7 days : 823
Users Last 30 days : 4876
Users This Month : 263
Users This Year : 13750
Total Users : 535070
Views Today : 1
Views Yesterday : 191
Views Last 7 days : 1308
Views Last 30 days : 7427
Views This Month : 392
Views This Year : 22275
Total views : 812390
Who's Online : 0