০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধু নিহত

শেরপুর নিউজ ডেস্ক: নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা- বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালে মারা যায়। মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধু নিহত

Update Time : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫