কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক শ্রমিক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে।
নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক জনৈক তোফাজ্জল বারীর জমিতে ইরিবোরো ধান রোপণের কাজ নেন। ঘটনার দিন রোববার সকলে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টির মধ্যে যুগীরভবন গ্রামের মাঠে বীজতলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Users Today : 75
Users Yesterday : 133
Users Last 7 days : 897
Users Last 30 days : 4950
Users This Month : 337
Users This Year : 13824
Total Users : 535144
Views Today : 130
Views Yesterday : 191
Views Last 7 days : 1437
Views Last 30 days : 7556
Views This Month : 521
Views This Year : 22404
Total views : 812519
Who's Online : 0