০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে চার বাস-ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় দু’টি বাস ও দু’টি ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।

এসময় পরিবহন চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম । এসময় হাইওয়ে পুলিশ শেরপুর নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে চার বাস-ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৪৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫