০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ২ টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান হাসনাত৷

ফেসবুকে হাসনাত লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

এদিকে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

বিবিসি বাংলা আরও জানায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা- মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

হাসিনার বক্তব্য প্রকাশে ভারতকে নিয়ে যা বললেন হাসনাত

Update Time : ০৫:৫৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫