০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ নেতা ছামিদুল গ্রেপ্তার

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় ছামিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরের পর উপজেলার বাহালগাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছামিদুল ইসলাম বহালগাছা গ্রামের মরহুম মতিউর রহমান খানের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মী সভায় হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছামিদুল ইসলাম।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ নেতা ছামিদুল গ্রেপ্তার

Update Time : ০৬:৪৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫