১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ধুনটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনটে রাকিব হাসান (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। রাকিব হাসান ওই গ্রামের রব্বানী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক রাকিব দীর্ঘদিন যাবত বেকারত্বের হতাশায় ভুগছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিছু দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। গত ১ সপ্তাহ আগে রাকিব শশুরবাড়িতে গিয়েছিলেন। বেকারত্বের কারণে মানসিক ভাবে ভেঙে পড়া রাকিব ঘটনার দিন বুধবার শাশুড়ীর অসুস্থতার খবর পান। রাকিবের বাবা জীবীকার তাগিদে কিছুদিন আগে ঢাকায় গেছেন। বৃদ্ধা ফুফু ও রাকিব বাড়িতে ছিলেন। বিকেলে রাকিব মসজিদে গিয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার এক প্রতিবেশী দাদি তাকে ডাকতে এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে বেঁচে আছে ভেবে তাকে নিচে নামায়। স্থানীয়রা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে থানা পুলিশকে খবর দেয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : ০৬:৪৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫