বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বগুড়ার গওহর আলী বার ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সংবাদ
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সবকটি পদে প্যানেলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন—সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান; সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. রেজাউল বারী তারা ও অ্যাডভোকেট মো. রহমতুল বারী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব।
অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন—যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ ও অ্যাডভোকেট আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. আশাবুজ্জামান আশিব, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহেল কাফী এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আল-আমিন (রাসেল)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এনামুল হক (১), অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও অ্যাডভোকেট মো: সেলিম রানা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















