০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের খোকন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে তিনি নিরলস পরিশ্রম করছেন। অন্যদিকে ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির ২৪টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Update Time : ০৬:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬