০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বগুড়া মহানগরের খান্দার মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।

কর্মসূচির অংশ হিসেবে ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল ফলদ, বনজ ও ভেষজ গাছ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ছায়েদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সহকারী শিক্ষক ফাইম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ০৬:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬