০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকটে জনভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট বিরাজমান। ডুবোচরে নৌকা আটকে যাওয়ায় মাঝিরা রয়েছেন বিপাকে । কৃষকেরা নানা ধরনের ভোগান্তির শিকার হয়ে কৃষিপণ্য পরিবহন করছেন। নব্যতার অভাবে উপজেলার বেশকটি নৌরুটে নৌকা চলাচল প্রায় বন্ধের পথে। তবে উপজেলার প্রধান নৌরুট চালু রাখতে ডুবোচরগুলো কেটে দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বগুড়া স্থানীয় খবর

গত কয়েকবছর ধরেই সারিয়াকান্দিতে যমুনা নদীতে বন্যা হচ্ছে না। ২০২৫ সালে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। এ বছরও পানি বিপৎসীমার কাছাকাছি গিয়ে আবারও নেমে গিয়েছে। ফলে এ বছর যমুনা নদীর পানি দ্রুত কমে গেছে এবং সারিয়াকান্দিতে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে।

নাব্যতা সংকটে যমুনা নদীতে বেশকিছু ডুবোচর সৃষ্টি হয়েছে। এসব ডুবোচরে নৌকা আটকে যাচ্ছে। মাঝিরা পানিতে নেমে অনেক কষ্টে ডুবোচর থেকে নৌকা সরিয়ে নিচ্ছেন। এতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল নয়াপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশকিছু খেয়াঘাট প্রায় বন্ধের পথে। এসব খেয়াঘাটের নৌপথে পানি না থাকায় পথচারী পায়ে হেঁটে চলাচল করছেন।

কোথাও নৌপথের দৈর্ঘ্য একেবারেই কমে গেছে। এসব নৌপথে নৌকা চলাচল না করায় কৃষকেরা তাদের কৃষিপণ্য ঘাড়ে করে অথবা ঘোড়ার গাড়িতে করে পরিবহন করছেন। এতে তাদের কৃষিফসল উৎপাদন করতে পরিবহন খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে উপজেলার প্রধান নৌরুট সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটটিতে নাব্যতা সংকটের কারণে বেশকিছু ডুবোচর সৃষ্টি হওয়ায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে।

এ নৌরুটটি সচল রাখতে উপজেলা প্রশাসন এসকেবেটর দিয়ে ডুবোচর কেটে দিয়ে নৌরুট সচল রাখতে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের আলতাফ আলী খেয়াঘাটের মাঝি বলেন, আমার নৌরুটের দৈর্ঘ্য ছিল ২ কিলোমিটার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকটে জনভোগান্তি

Update Time : ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬