০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শেরপুরে আ.লীগের লকডাউন ঘিরে বিএনপির দিনভর অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে বগুড়ার শেরপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও জাহিদুর রহমান টুলু, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আসাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, আইয়ুব আলী মন্ডল, সোবাদুল ইসলাম, আবু রায়হান, আল আমীন মন্ডল, লিটন আহম্মেদ ও সজীব আহম্মেদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনভর নেতাকর্মীরা ধুনটমোড় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে আ.লীগের লকডাউন ঘিরে বিএনপির দিনভর অবস্থান কর্মসূচি

Update Time : ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬