০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আগামী তিন বছরের মধ্যেই মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা—মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী তিন বছরের মধ্যেই মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Update Time : ০৬:৩৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬