০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি জিপে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সাদা রঙের জিপটিতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের।

আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের।

এদিকে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে পুলিশের জিপ নিয়ে সেখানে যায়। গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়িটির আশপাশে অবস্থান নেওয়ায় সেটি সরানো সম্ভব হয়নি।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আমার গাড়িটিকে আগে থেকেই লক্ষ্যবস্তু করে রেখেছিল। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়।’ তবে এ ঘটনায় আমি নিরাপদে আছি।

এদিকে বাঘের বাজার, ভবানীপুর ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন

গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

Update Time : ০১:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬