০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শেরপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাফিনুর রহমান ওরফে শাফিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শাফিনুর শেরপুর উপজেলার রামনগর মধ্যপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের সার্ভিস লেনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাফিনুরকে আটক করে তাঁর দেহ তল্লাশি করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোনাতলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি : ৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

শেরপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬