০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হচ্ছে হাসপাতাল-মেডিকেল কলেজ

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে গত ১১ নভেম্বর এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হচ্ছে হাসপাতাল-মেডিকেল কলেজ

Update Time : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬