০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার। এ জন্য সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির বিধান রেখে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। প্রস্তাবিত আইনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিষয়টিও রাখা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের পরিচিতি নিশ্চিত করা ও পেশাগত মানোন্নয়নের সুযোগ তৈরি হবে।

প্রস্তাবিত আইনে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইনের সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

টেলিভিশন চ্যানেল ৩৯টির সম্প্রচার চলছে
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চারটি। বেসরকারি ৫৬টি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে। এ ছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।

বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত বিশেষ ও ধারাবাহিক নাটক, দেশীয় ও ডাবিং করা কার্টুন এবং তুর্কি ও ইরানি সিরিয়াল সংগ্রহ বা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচার করা হলে বিটিভির দর্শকপ্রিয়তা ও রাজস্ব আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

Update Time : ০৫:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬