বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাসান আহমেদ ওরফে ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হাসান আহমেদ ওই এলাকার মো. আব্দুল মান্নান শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে ইয়াবার চালান মজুত রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হাজীপুর এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় হাসান আহমেদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে রাখা মোট ৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























